যদি বিব্রত হও
জীবনের নাম যদি কষ্ট হয়
তবে তা বলবো না তোমাকে,
ভালোবাসা যদি বিড়ম্বনা হয়
সে নামে ডাকবো না তোমাকে.
শ্রাবণ মেঘ-বৃষ্টি যদি
কেবল আকাশের ক্রন্দন হয়
তুমি তা কী করে হও?
চলার পথে যদি কষ্ট থাকে
নদীও তুমি নও ।
যদি বিব্রত হও!— আমি তবে সরিয়ে দেবো
ঐ নীল ধ্রুবতারা বিষন্ন আকাশের বুক থেকে।
তুমি কেবল এই বাম পাঁজরের হাড় হয়ে থাকো
আর প্রেমচুম্বনে সিক্ত করো— এই হৃৎপিণ্ডটাকে।
অনুমতি
যদি অনুমতি দাও—করিতে পারি সব
অন্যায়ের প্রতিবাদে দেখাতে পারি প্রচণ্ড পরাভব
যদি উঠে ঝড় আমি না হয় আশ্রয় হবো
মাথার উপর—তুমি যেমন হতে
দু’জনাতে— মিলে করবো বিশ্বজয়
দৃঢ় প্রত্যয়ী আমি
জানি মেঘের আড়ালে আলোর আবাস
মেঘ বৃষ্টির খেলায়— মনটা উদাস
কায়মনে শুধু তোমায় কাছে চেয়ে
ওগো আমার আর কিছুতো নয়—চাওয়া
জীবন নদীর অশান্ত বুকে দাঁড় বেয়ে
কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবো
তোমায় সঙ্গে নিয়ে—
থাকলে তুমি পাশে
প্রেরণা আসে
মনে হয় বহিতে পারিবো যেন— মস্ত হিমালয়।
জানিনা সেই অগাধ বিশ্বাস আসে কোথা থেকে?
শুধু জানি এই জীবননদী তোমার দিকে গেছে বেঁকে ।
একজন অবশ্যই আছে
একজন অবশ্যই আছে
ভূবন ভুলানো হাসিতে যার
ভুলে গেছি দিন-রাত..
তার কথার যাদুতে মন্ত্রমুগ্ধের মতো
সুখের আবেশে যেন হয়ে গেছি
আকাশের নীল ধ্রুবতারা—
তাই আমাকে স্পর্শ করতে পারেনি
অবণীর বুকের বিষন্ন বাতাস।
সুখস্বপ্নে বিভোর থেকে
সে যেন এক অদ্ভুত— মায়ার ঘোর
যেন কল্পলোপের রূপকথা
সে যে বাস্তব প্রচণ্ড পরাভবে সে যেন অমোঘ পরিণতি
ভালোবাসার কাব্যগাথা ।।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




