somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

প্রিয়া সাহা-রাও কী তবে !!এমনই হয়

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়া সাহা-রাও কী তবে !!

প্রিয়া সাহা-রাও কী তবে ভীষণ রকম
কষ্টে আছে?—গুম হয়ে যাচ্ছে তাঁরা
লুট হয়ে যাচ্ছে যে সব—
জান মাল আত্নসম্মান —বংশগৌরব
দেশ কী এখন তবে?
কেবল এক মরণ উপত্যকা —স্বপ্নের বিভীষিকা
শিশুর খণ্ডিত মস্তক টোকাইয়ের হাতে—দেখিনি কখনো আগে
ধর্ষিতার আর্তনাদে আজ প্রকম্পিত আকাশটাও কাঁদে
নিরাপত্তা করলে দাবী অত্যাচারীর অট্টহাসি
মরণ উপত্যকায় বুঝি কেউ সুখে নেই!
কারাগার ভরে গেছে—নিরাপরাধ মানুষে
প্রতিহিংসার স্বীকার হয়ে—এমন তো হতেই পারে
সেচ্ছ্বাচারিতার রোষানলে পড়ে—তাই বলে কী?
কেউ সুখে নেই! —মরণ উপত্যকায়
আমরাও কী খাঁচার পাখি—বন্দী সবে দূর্বৃত্তের অচলায়তনে
আমাদের কী ভালবাসতে নেই—তুমিই জানো
তা না হলে আমরা কেন মানছি তবে অযাচিত বিধিনিষেধ
.........................
........................
আমাদের পূর্বপুরুষ মুক্তিসেনা দামাল ছেলে যুদ্ধ জয়ী
তোমার কী তা নেই মনে—ইতিহাস রচনা হোক তবে এই কলমে
তুমি যে খুব সাহসী ভালোবেসে দেখাও দেখি—এই আমারে
তুমি আজ মুক্ত নাকি সুখ পাখি
সুখ নাকি মরে গেছে এদেশ থেকে—প্রিয়া সাহা বলছেটা কী?
দূর্বৃত্তায়নের কালোহাত ভেঙে ফেলে—
চলো না হয় একসঙ্গেই মরি
ভালোবেসে মরলে নাকি ডুবে না জলে—ভেসেই থাকে
অনন্তকাল —একাত্তরের বীর সেনানির মতো
মরার পরে তারা আজও বেঁচে আছে লালসবুজ পতাকায়
প্রিয়া সাহা রাও কী তবে আজ সুখে নেই
সতত এই আশংকা মনে—ঘুম আসেনি গতরাতে
আমাদের কী ভালোবাসতে নেই
অত্যাচারীর খরগ কৃপান সবখানে
ভেবে বলো—আজিকে কী তবে কেউ সুখে নেই


এমনই হয়

তোমরা কপট রাগ বুঝনা কেউ
রূদ্ধকপাট বন্দী থেকে—একটি পাখি
ভালোবাসা লালন করে বুকে
হারানোর ভয় তারও আছে
পাছে লোকে কী বলে?
এসব ভেবে পায়নি দেখা
তাই তো সে আজও একা—
দাও তারে স্বাধীনতা
নরকের কীট হয়েছে জড়ো
তাকে ঘিরে— কীটের কামড়ে
ধূলোয় মিশে গেছে তার সম্মান
ঘৃণাভরে দেখোনা তারে—করুণা করো
ভালোবাসা প্রত্যাখ্যানে এমনই হয়
মানুষের ক্রীড়ানকে পরিণত হয়ে
সম্ভ্রম গেছে ভুলে—তার লয়ে করে খেলা
দুষ্টলোকে —ভালোবাসা প্রত্যাখানে এমনই হয়।

সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

×