বন্ধু, তুমি কী এখনো দূরে থাকবে?
২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ কীসের প্রতীক্ষা! এতো ত্যাগ তিতিক্ষা!!
মৃত্যুর নয় নিশ্চয়—
মৃত্যুতো আসবেই—সময়ের ডানায় ভর করে
প্রকৃতির অমোঘ নিয়মে
তবু তার প্রতীক্ষায় কেউ বসে নেই
তাকে ভেবে লাভ নেই
আমার দিন কেটে যায় তোমাকে ভেবেই
তুমি আসবে কবে? এসে কী বলবে ?
প্রস্ফুটিত লালগোলাপ হাতে এসে
তুমিও কী কেবল ফুলের মতো ক্ষণিকের সুঘ্রাণ বিলোবে?
নাকি আমায় ভালবাসবে সুচিস্মিতা?
তোমার দু’চোখ হাসে চিবুক হাসে ওষ্ঠ হাসে
বাসন্তী হাওয়ায় ভেসে—একদিন তুমি কী সত্যি হাসিমুখে আসবে?
বলবে মনের কথা—তোমার অতীত অপারগতা
তুমি কী মৃত্যুর আগেই পৌঁছতে পারবে?
না কি ফুলের মালা গেঁথে—আমার মৃত্যুর পর তোমার দু’চোখ ভেজাবে!
বলবে বন্ধু বিদায়! চিরো বিদায়!!
আমি শুধু অনুরোধ করতে পারি
হে মৃত্যু দূরে থাকো—আমার প্রিয়তমা আসবে দেখো
তারপর দেখা যাবে!
মৃত্যু কী আমার অনুরোধ রাখবে?
তুমি কী মৃত্যুর আগে আমার কাছে পৌঁছতে পারবে?
বন্ধু তুমি কী এখনো দূরে থাকবে?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন