ভালোবাসার জয়গান
২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা লিখে গিয়াছে কেটে বেলা,
তাই দুঃখ নেই মনে—সে যে ঘোর লাগা ক্ষণ
এতো প্রাপ্তিযোগে সমৃদ্ধ বলো ক’জনার জীবন
মায়াভরা পৃথিবীটা—যেন ছায়াঘেরা সুশীতল কাফেলা;
জীবনে তুমি ছিলে তাই। —স্রষ্টার অপার কৃপায়
আজও লিখে যাই; ভালোবাসার পাখি গায়।
ভেবে দেখোতো প্রেমহীন এক পৃথিবী!
সে তো নরকসম। সাগর অভিমুখে ছুটতো না নদী;
উঠতো না কোন ঢেউ তটিনীর বুভুক্ষু বুকে;
সাগর উপকূলে আজও আছড়ে পড়ে ফেনিল ঢেউ
গভীর মায়ায় পরম আহলাদে সে কী থেমে থাকে
সময়ের সাথে তার আছড়ে পড়া ক্লান্তিহীন!
তার ছাপ থেকে যায় সমুদ্র সমতটে চিহ্ন রেখে যায়;
আমার ভালোবাসা কবিতা হয়ে থেকে যায়
সবার অলক্ষ্যে হৃদয়ে তোমার ঠিকই পৌঁছে যায়
শত শত কৌতুহলি চোখে শাশ্বত প্রেম স্বপ্নজাল বুণে
দিনে দিনে আরও যেন প্রগাঢ় হয় প্রেম— দু’জনার অবলা মনে।
প্রাণের উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে— একদিন বাঁধ ভাঙা জোয়ারে
ভাসিয়ে নেবে জঞ্জাল সব— আরো যত বাঁধা আছে;
সেদিন আর খুব বেশি দূরে নেই—হয়তো বা আজ!
হয়তো বা এখন!—আসিবে সে মহেন্দ্র ক্ষণ মিলন মন্ত্রগানে।
কবিতা লিখে লিখে আনমনে করি তারি সন্ধান;
প্রতীক্ষার অনলে পুড়ে আমি চাতক পাখি
ভ্রমরের গুঞ্জনে গাহি ওগাে— ভালোবাসার জয়গান।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন