
রবে কী নিরবে হায়?
-------------------------
না বলা কথাগুলো রবে কী নিরবে হায়?
তোমারও কী নেই না বলা এমন পংক্তিমালা?
সযতনে যা রাখা আছে মনে— সঙ্গোপনে,
সে যে ক্ষণে ক্ষণে— ফেলে দীর্ঘশ্বাস।
সর্বংসহা পৃথিবীর বুকে উষ্ণতা জমে জমে
—একদিন হয়গো অগ্নোৎপাত।
তুমি কী তবে স্বর্বংসহা পৃথিবী হয়ে গেছো?
কি করে না বলা কথাগুলো তবে হবে গো প্রকাশ।
কত কথা থেকে যায়— নিরবে
গল্প কবিতায় তার আর হয় না প্রকাশ হায়!
সবার অগোচরে আনমনে নিরালায়
যে কথা অবলা দুটি মন বলিতে পাগলপ্রায়।
কত কথা বলে গেলে! হয়তো সুদূরেই চলে গেলে!!
তবু না বলা কথাগুলো চুপিসারে বলে গেলে না হায়!!
হয়তো কাছে আসবে বলে— খুব কাছে
তোমারও তো প্রেম আছে মনে,
এখনো ঢের আছেগো সময়—এখনো এ হৃদয়ে আছে বাসন্তীগান,
প্র গা ঢ় ভা লো বা সা য়।
শরতের সাদা মেঘ গুলো যেন
ই শা রা য় বলে যায়— না বলা কথাগুলো যেন হয়ে যায় বলা।
কাশবনে খুব কাছে এসে—এখনই তার শ্রেষ্ঠ সময়
না হলে হবে না বলা আর— মৃত্যুশাসিত জীবনে।
রয়ে যাবে নিরবে হবে নাকো— নৌকো নদী খেলা।
এতটা অবলা থেকোনাকো আর— হতাশার দূর বনে;
জেনে রেখো ভালোবাসা এক অমোঘ শক্তির আধার
না বলা কথা গুলো তবে হয়ে যাক বলা এবার...

শ্রদ্ধাঞ্জলি হে বিদ্রোহী কবি!
----------------------------
তুমি এসেছিলে কোন এক ক্রান্তিকালে
বাংলার আকাশে যখন অস্তমিত— স্বাধীনতার সূর্য;
বাঙালির বিবেক বোধ যেন ছিল সুপ্ত;
তুমি জাগিয়ে দিয়ে গেলে।
তুমি গেয়েছিলে সাম্যের গান—
তুমি এসেছিলে একরাশ প্রেম নিয়ে বুকে
বিদ্রোহ করেছিলে—বাঙালির বুকে
চেতনার মঙ্গলদীপ জ্বেলে;
তুমি দূর করেছিলে আঁধার।
আজ তুমি নেই—
আজ তোমার সমাধি ভরা ফুলে
আজ তুমি —প্রগাঢ় ভালোবাসায়;
প্রতিটি বাঙালির হৃদয়ে,
তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


