আমরা যে দ্বিধাহীন!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মন বলে—তুমি শুধুই আমার
কন্যা তুমি কার? সে তুমিই জানো।
তোমার দেহমন তোমারই অধিকারে
আমি শুধু জানি এ হৃদয়ের প্রশান্তি
দু’চোখের তৃপ্তি —শুধু তুমি।
তুমি থাকলে আমার পাশে
ত্রিভূবনে আমার চেয়ে খুশি
আর কে আছে?, প্রগাঢ় বিশ্বাসে
যেন আমি বিশ্বজয়ী বীর একিলিস— তোমায় সাথে নিয়ে,
তুমিহীন পৃথিবীটা শূণ্য লাগে,
যেন ভরা পূর্ণিমার চন্দ্রহীন রাতের আঁধার
ঘোর হতাশার—তাতে আশার সঞ্চার করিতে পারো শুধু তুমি
যেখানে সম্ভাবনার লেশমাত্র নেই তোমার প্রেরণায়
সেখানেও আমি হয়ে ওঠি বিশ্ববিজয়ী বীর
শত বাঁধার প্রাচীর পেরিয়ে।
এ আমার তৃতীয় জন্ম—
আমার দ্বিতীয় জন্মে তুমি বুঝে গেছো সব
এখন আর দ্বিধা নেই হারাবার ভয় নেই
এবার হবে প্রণয় ভালোবাসার দীপ জ্বেলে
সতত বহমান আমাদের প্রেম আজ সংশয়হীন
গন্তব্য তার উত্তাল সমুদ্র —আমরা যে দ্বিধাহীন ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন