এ যে বিজয়ের মাস; যার প্রতিদানে
সকল বৈষম্যের প্রাচীর ভেঙে
বীর জনতা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে!
একটি পতাকা একটি মানচিত্র
পবিত্র মাতৃভূমি একটি স্বদেশ- একটি স্বপ্ন আজ
অনন্ত সম্ভাবনার দ্বার খুলে।
সে যেন এক স্বর্ণালী ইতিহাস
সারা পৃথিবীর বুকে,
বীর বাঙালি যেন ওঠেছিল জেগে
প্রখর রবির কিরণ মেখে
অনন্ত পৌরুষ লয়ে বুকে;
আমাদের প্রস্তুতি চলছে তাই ।
আমাদের প্রেরনা হয়ে কাননে ফুটে ফুল,
জ্বলে জুনাকির আলো- আঁধারের বুক চিরে।
রক্ত গোলাপ যেন ফোঁটে তাই
রাজধানীর বুকে বাংলার আনাচে কানাচে
বীর জনতা যারা সঁপে ছিল প্রাণ
যাঁরা দিয়েছে ঢেলে বুকের তাজা রক্ত সম্ভ্রম
তাদের আজ স্বাগত জানাই; যাদের
থ্রিনটথ্রির বুলেটে ঝাঁঝরা পাক হানাদার
তাঁদের দেশপ্রেম যেন আজও অম্লান
ধ্রুব তারা হয়ে জ্বলে রোজ আকাশে,
যেন তাঁরা আজও বেঁচে আছে লাল সবুজ পতাকায়;
পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকায়!
শ্রদ্ধা জানাই তাদের, এ যে মহান বিজয়ের মাস
এ বিজয় তাদেরই অবদান।
আমরা শুধু ভালোবেসে যাই জন্মভূমি সুপ্রিয় বাংলাদেশ
এই হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


