সোনাপাখি ভীষণ রকম বুভুক্ষু নাকি?
কথা দিলাম হবেগো তার অবসান,
ভালোবাসায় নেই ফাঁকি-
তৃপ্তির ঢেকুর তুলে কবিতা পড়ে
তুমি ঘুমুতে যাবে।
লিখে দিলাম চারটি পাখি,
দেখোতো বুঝো নাকি !
এই বার মুদো আঁখি;
ধরে নাও আমি আছি তোমার কাছাকাছি-
স্কন্ধে তোমার উষ্ণ দীর্ঘ শ্বাস
এই শীতের রাতে কামনার জলোচ্ছ্বাস
সারা দেহে। ওসব কথা বলবো না আজ।
এই ওষ্ঠ থেকে চুম্বনে শিক্ত হোক
তোমার ঐ বাঁকা ঠোঁট, তোমার
খোলা কেশ এ দুচোখে নেশা হোক,
মায়াবী ঘোর হোক;
শীত এসে গেছে বসন্ত আসবেই!
স্রষ্টার এতো আয়োজন আমাদের ঘিরে!
কখনো কী মিথ্যে হতে পারে ?
দুজনে মিলে চলো হই নিপাতনে সিদ্ধ,
চলো করি প্রতিপাদন
হে অনন্ত যৌবনা তুমি কি প্রস্তুত এখন?
মিলনে সঙ্গম সাধনায়! করিতেছি তাই উদাত্ত আহ্বান;
আজকের এই মায়াবী রাত- অকাট্য দলিল হয়ে থাক
দুজনার প্রেমের এই যে আগুনজল কথা দিলাম তা হবে না নিস্ফল।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


