somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

তুমি কী করিতে পারো অনুমান?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কী করিতে পারো অনুমান?
কতোটি সকাল এমন গেছে
শুধু তোমার সাক্ষাতে খুব তৃষিত প্রাণ
এই ভেবে কোন না শুনবো না যে
পরম আদরে বুকে জড়িয়ে
ভালোবাসার অর্ঘ্য ওগো করিবো তোমায় দান।

তুমি কী করিতে অনুমান?
কতোটা বিকেল এমন গেছে
তোমায় ছাড়া কোন কিছুই ভালো লাগছে না যে
এই ভেবে তোমায় নিয়ে রেস্তোরাঁতে
অথবা পার্কে বসে এক পেয়ালা চায়ের সাথে
তোমার প্রেমের এক পেয়ালা জল
করিবো আমি পান।

তুমি কী করিতে পারো অনুমান
কতোটি সুদীর্ঘ রাত এমন গেছে
তোমার কথা ভেবে ভেবে
কল্পলোকের গল্পকথায় সাজিয়ে বাসর
তুমি আমি নিমগ্ন প্রেমে হয়ে দোসর
নৌকো নদী খেলার লাগি আকুল এই প্রাণ।

তুমি কী করিতে পারো অনুমান
কতোটা ক্ষণ অবলা মন
প্রবলরকম ঈর্ষা পরায়ণ
জিঘাংসার রোষানলে এই আশঙ্কায়
মরে মরে তোমার ঐ প্রেমের অর্ঘ্য
আমায় নিঃস্ব করে করলে কারে দান।

তুমি কী করতে পারো অনুমান?
অক্সিজেন বিহীন একটি মানবদেহ;
মুমূর্ষু প্রায় মরছে শুধু ধুঁকে ধুঁকে,
তুমি হারা হবার আশঙ্কা বুকে চরম শোকে,
তুমি ভাবতে পারো প্রেম এমন তরো
যার অনুলিপি হয়না কোন তেমন এক প্রাণ।
শত আঘাতে জর্জরিত ক্রমাগত নিমজ্জিত
তুচ্ছ হতে তুচ্ছ তরো ..
তুমি কী ভাবোনি কখনো?
এটা কি নয় ক্ষমার অযোগ্য ভুল কোন
পরম আরাধ্য এক শাশ্বত প্রেমের চরম অপমান
ওগো অন্তরতমা,
তুমি কী করিতে পারো না অনুমান!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×