শুভজন্মদিন, সামহোয়্যার ইন বাংলা ব্লগ তোমাকে — সতত শুভকামনায় !!!
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকেই বুঝি তোমার শুভাগমন
নবচেতনার দ্বার খুলে; জ্ঞানের বিকাশে
কুসংস্কার সব সমাধি দিতে,
দৃঢ় প্রত্যয়ে তোমার চলার পথে
এতো বাঁধা তাই— আমরাও যেন খরস্রোতা নদী তাই।
চলার পথে পদাঘাতে সব বাঁধা ভেঙে চূরে
আমরা যেন মুক্ত বিহঙ্গ —বাংলার আকাশে
আমরা পৌঁছে যাবো কাঙ্ক্ষিত ঠিকানায়।
তিমির আঁধাররাতে আমরা আনিবো রাঙা প্রভাত;
আলোকবর্তিকা হাতে; আমাদের ভয় নাই আমাদের লয় নাই,
আমরা নদীর মতো সুন্দর শাশ্বত —আমরা অবিরত আমাদের থামা নাই,
বৈষম্য ঘেরা পৃথিবীর বুকে সাম্যের গান গেয়ে ।
প্রয়োজনে দ্রোহ হবে ; হবে উদগীরণ আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা,
আমরা যেন, ভোরের রবির উদয়; লালটকটকে আভা।
ওগো মোর প্রিয়তমা, আমাদেরও প্রেম তাই উজ্জ্বল দৃষ্টান্ত এক
আমাদের কথা হলো প্রেম হলো অতঃপর বাকিসব
অবশিষ্ট কিছু রহিবে না আর। শুভজন্মদিন, সামহোয়্যার ইন বাংলা ব্লগ;
মাতৃভাষা চর্চায় তুমি যে অনন্য,
বাঁধ ভাঙার আওয়াজে, তোমাকে সতত যেন পাই — দৃপ্ত শপথে,
তোমার অগ্রযাত্রা রুখিবাব সাধ্য— কারো নাই ।
শুভজন্মদিন! পাখির কলাতানে ফুলের সুঘ্রাণে
হিমেল হাওয়ায়; উন্মুক্ত প্রান্তরে আমাদের আছে ডানা
অশান্ত পৃথিবীর বুকে শান্তি নীড় বাঁধার পাখি —আমরা তাই;
শুভজন্মদিন, সামহোয়্যার ইন বাংলা ব্লগ তোমাকে
— সতত শুভকামনায় ।
উৎসর্গ: ব্লগারবৃন্দ, সামহোয়্যার ইন ব্লগ। শুভ সকাল সবাইকে। গতকাল ছিল শহীদবুদ্ধিজীবী দিবস। ঠিক তার পরের তারিখ বাংলা ব্লগের জন্ম। হয়তো মেধাশূন্য বাংলার মেধাপূরণ ব্লগ থেকে যেন হয় । সম্মিলিত প্রচেষ্টায় একতায় এক বৈষম্যহীন পৃথিবী গড়ে ।
ছবি: ব্লগকর্তৃপক্ষ ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল...
...বাকিটুকু পড়ুনHailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না
একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন
সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি...
...বাকিটুকু পড়ুন