হে মহান বিজয় ! তুমি এসেছিলে তাই
আমরা পেয়েছি একটি লালসবুজ পতাকা;
একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ;
আমরা পেয়েছি নাগরিক অধিকার ,
কৃতজ্ঞ চিত্তে আজও তাই তোমারি গুণ গাই।
এ বিজয় সামান্য নয়, এ বিজয় ইতিহাসের স্বর্নালী পাতায় সোনার হরফে লেখা;
সারা পৃথিবীর বিস্ময়।
হে মহান বিজয়, তুমি লিখে দিলে
অত্যাচারি হিংস্র হায়েনার ললাটে পরাজয়
তুমি দেখিয়ে দিলে শুধু ঘুরে দাঁড়াতে হয়
বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে
চলার পথে যত প্রতিবন্ধকতা আছে
অবশেষে দূর হয়ে যাবে, আমরা পৌঁছে যাবো
কাঙ্ক্ষিত ঠিকানায় ।
হে মহান বিজয় দিবস! তুমি অনুপ্রেরণা হয়ে
শক্তি দাও আমাদের চলার পথে,
আমরা আজ অট্টালিকায় অথবা মসনদে বসে গর্ব করে বলতে পারি
তুমি আমাদের দিয়েছো সে অধিকার
মানুষের মতো বেঁচে থাকার।
অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে
অর্জিত এ বিজয় যেন চির সমুন্নত থাকে;
সাম্যের গান গেয়ে, সমৃদ্ধ এক বাংলাদেশ
গড়ার আত্নপ্রত্যয়ে।
আমাদের এই বিজয় যেন ___এক জ্বলন্ত অগ্নিশিখা বুকে;
আগুনের লেলিহান শিখা _____আমাদের পাথেয় সমুখে চলার পথে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

