আইনুল মাজেদীন স্যার
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিনি ছিলেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক
—আমার পরম শ্রদ্ধেয় গুরু।
তাঁর কাছেই জেনেছিলাম সকল রাজার রাজা শেক্সপিয়র
বলতে গেলে তাঁর কারণে গল্পের বই পড়া শুরু।
পাঠ্য পুস্তকের বাহিরে জ্ঞানদানের মাধ্যমে
আমাদের লেখপড়াকে তিনি আনন্দদায়ক ও সমৃদ্ধ করেছিলেন,
স্যার দেখতেও ছিলেন বেশ; কবিতা লিখতেন ।
জানা হয়নি কে ছিল স্যারের প্রথম কবিতা
স্যারের সব প্রশ্নের সঠিক উত্তর দিতে দিতে ব্যাচে পণ্ডিত খেতাব পেয়েছিলাম
স্যার বিরক্ত হয়েই আমাকে ও নামে ডাকতেন।
প্রথম কবিতার বইটি স্যারকে দেয়া হয়ে ওঠেনি,
মনের অজান্তে স্যারই হয়তো আমার কবিতা লেখার প্রথম প্রেরণা,
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্যার আজ বড্ড অসময়ে না ফেরার দেশে চলে গেলেন।
শত চেষ্টা করেও আর স্যারের দেখা পাওয়া যাবে না
জীবনটা এমনি ! আমরা যেখান থেকে আসি সেখানেই যাই চলে
কৃতকর্মগুলোই শুধু পরপারে সঙ্গী হয় কবরে;
ধন দওলত পরিবার পরিজন কিছুই যায়নাকো আর!
স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন স্মৃতি হয়ে মরণেরও পরে ।
স্যারের কাছ থেকেই প্রথম শুনেছিলাম ‘‘ স্মৃতি তুমি বেদনার”
আমাদের জ্ঞানের আলো বিলিয়ে স্যার আজ বড্ড অসময়ে বেদনা হয়ে গেলেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন