
বিদায় দুঃখ সব, বিদায়— না পাওয়া,
বিদায় বর্ষ, সূর্যাস্ত—বিদায় উদাসী হাওয়া।
বিদায় অযাচিত যা আছে, আমাদের দু’জনার মাঝে— কষ্ট অনুভব,
চিরোবিদায় হে, অহেতুক বিড়ম্বনা সব।
বিদায় অতীত, সুপ্রিয় স্মৃতির অ্যালবামে
সুরক্ষিত রাখা সব বঞ্চনা —পণ করেছি পেছনে ফিরে আর তাকাবো না
—দূরে থাকো, যদি হও মিথ্যে সাধনা..
বিদায় অপসংস্কৃতি ঘুণে ধরা জড়াজীর্ণ এক পৃথিবী
বিদায়, দূর হতাশার পারাবার — পেছনে ফিরে তাকাবো না আর।
জীবনটা এমনই ফুরোবার, সমুখে ছুটে চলাই মূলমন্ত্র যার
যেখানে তুমি—আমি যেন পাখির দুইটি ডানা।
না না দুঃখ পুষবো না, আর মনে— উদাসীর বাতায়নে, ক্রন্দনসীর অচলায়তনে।
উৎসব! উৎসব! যেন চারিদিক মুখরিত সব পাখির কলরব,
অবাক বসন্তগানে।— আমাদের আনন্দ ছটা ভেসে যায়
শেষ বিকেলের হওয়ায় মিশে মিশে পাখির কলতানে— কুয়াশার চাদর গায়,
পুরোণো বছর চলে যায়— সান্ধ্য প্রদীপ জ্বেলে, উল্লাস মুখর আমরা সবাই তাই,
— হাসি আর গানে।
বিদায়! বিদায়! অযাচিত বঞ্চনা সব, আমরা উঠেছি মেতে
নৃত্যের আলীঙ্গনে, বিদায় দুঃখরা! যাও দূরে সরে যাও—
এসোনাকো আর ফিরে— এই আনন্দনদীর তীরে; সুখপাখির নীড়ে ।
বিদায় ওগো দুঃখ জাগানিয়া বিদায়—
শুভবার্তা নিয়ে আসিবে নববর্ষ, তোমারে জানাই বিদায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



