হ্যাপি নিউ ইয়ার ২০২০!!!
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি মৌসুমি
এমন আনন্দ ঘন রাতে—
বলছি তোমায়— কবিতা লিখে লিখে,
ভালোবাসি— ওগো শুধু তোমায়,
ক্ষণিকের এ জীবনে, আর কেহ নাই,
ধরে নাও কষ্টের দিন শেষ বর্ষ বিদায়ে ,
উৎসব মুখর রাতে শুরু হলো
শুভ নববর্ষ, শুভবার্তা নিয়ে জীবনের নবযাত্রা।
এ যে আলোক ঝলোমলো বর্ণাঢ্য রাত,
থেকে থেকে আতশবাজি যেন সৃজিয়া কৃত্রিম
তারার মেলা — বাংলার আকাশে,
নক্ষত্রের অবাক আগুন জ্বলা রাত,
গগণবিদারী শব্দে জেগে ওঠে ঘুমন্ত নগর,
চেয়ে দেখো কষ্টের লেশ মাত্র অবশেষ নেই আর,
এ যেন বর্ণিল শুভসূচনা জীবনের অন্তহীন পদ-যাত্রার,
জীবনটা এমনই রঙিন হোক
প্রিয়তমা, হ্যাপি নিউ ইয়ার ।

। ছবি প্রফেসর সৈয়দ হুমায়ূন আক্তার স্যার (ভূতত্ত্ববিভাগ) ও প্রাধ্যক্ষ শহীদুল্লাহ হল ।
স্যার আমাকে একটি কবিতার বই উপহার দিয়েছিলেন। যেটি তার মৃত ছোট সহোদরের লেখা। সন্দেহাতীত ভাবে স্যার একজন আইকন জিওলজিস্ট । এখনো যখন প্রফেশনাল বহিরঙ্গনে থাকি প্রফেসর কাজি মতিন স্যার আর হুমায়ূন স্যার যেন আমার সঙ্গে থাকেন। ফিল্ড এর অ আ ক খ হুমায়ূন আক্তার স্যারের কাছ থেকে শেখা । হুমায়ূন স্যার টেকটোনিক্স এ অনন্য প্রাজ্ঞ আর তার টেকটনিক হ্যাপি নিউ ইয়ার জানানোটা আমার কাছে অনন্য মনে হয়েছে । নববর্ষের কেকটি সালমান একাই কেটে শুভ নববর্ষের নবযাত্রা সহজ ও সুন্দর করে দিয়েছে যেন ।

শুভ নববর্ষ সকল ব্লগার । বাংলাদেশের সকল বীরজনতা ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন