আরিত্রিকা, তুমি ভালো আছোতো?
নাকি কড়া ডোজের স্লিপারের তীব্রতায়
গভীর নিদ্রায় নিথর দেহ হয়ে
পড়ে আছো অচল শয্যায় ?
আরিত্রিকা, তুমি কী ভুলে গেছো সব?
আমার অপ্রগলভ প্রেমে কতটা জীবন্ত প্রাণবন্ত
হয়ে উঠেছিলে তুমি অপসরা রূপে
আরিত্রিকা, তোমার কী মনে নেই ?
তোমার থেকে পুষ্টি নিয়ে আমার দিনে দিনে পরিপুষ্টি লাভের ইতিহাস,
তোমাতে আনন্দলোকে যেন উছলিয়া ওঠে মম প্রাণ।
তুমি তো জানো— কি আমার গোপন রোগ; রক্তের টগবগে ঘোড়াটা,
আমি শুধু জানি কিভাবে হয় তার উপশম
তুমি দূরে তাই— আবহাওয়া অফিসের এমন পূর্বাভাস
তিন তিনটা শৈত্যপ্রবাহে অচল প্রায় হবে ব্যস্ত নগর,
তুমি কাছে নেই তাই। শুধু জানি এ রোগের নিরাময়
তুমি যদি কাছে এসে ভালোবেসে বলো ‘‘ভালোবাসি শুধু তোমায়’’
বলে ছূঁয়ে যাও অনন্ত প্রেমে যেভাবে কপোত কপোতি.
ওগো প্রিয়তমা বুঝে নাও সব ।
আরিত্রিকা, ফিরে এসো— অনন্ত গভীর নিদ্রা থেকে জেগে নেশাতুর চোখে
চেয়ে দেখো এক পৃথিবী জুড়ে— কেবলই তুমি আছো
আরিত্রিকা তুমি যেন এক —অদ্ভুত মায়ার ঘোর
শরাবের নেশা যেন ফিকে হয়ে যায় তোমার মাদকতায়।
আমি কেমন জেগে ওঠি প্রেমের অন্বেষণে যেন মৌমাছি!
আরিত্রিকা, জেগে ওঠো গভীর ঘুম থেকে
ওগো ফিরে এসো আবার— আগের ঠিকানায়..
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





