তুমিতো এমনটাই প্রার্থনা করেছিলে !!!
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার কী মনে নেই !
তোমাকে হারাতে চাইনি আমি— কোন মতেই,
তাই তো বলা হয়ে ওঠেনি যদি না বলে দাও..
তবু কখন যে প্রেমে বাঁধভাঙা জোয়ার, এসে
আমাকে নিয়ে যেতো— কোন এক নির্জন দ্বীপে,
যেখানে শুধু আমাদের দু’জনার বিচরণ উচ্ছ্বাসে অনুরাগে
হয়তো আমি বলিনি মুখফুটে
তাই বলে তুমি কী বুঝনি সুখপাখি?
কীভাবে ভুলে যাবে অসীম আকাশ অশ্রু নদী আঁখি
বলো ভুলা কী যায় তারে? তবে কীভাবে ভুলে যাও
কীভাবে ভীড় জমাও— বদ্ধ জলাশয়ে,
কোন এক পুরোণো প্রাসাদে
কতো জীর্ণ! মনে হয় দেয়ালের প্রলেপ এখনই খসে যাবে,
তবু আশার কথা যেন নববধু সেজে ইশারায় বলে গেলে
তুমি মরে গেছো এমন মরা— যে মরা কাম্য সবার..
তুমি মরে গেছো অপ্রগলভ প্রেমের ঘূর্ণি ঝড়ে পড়ে
তুমি যেন দলিত শতদল নির্বাক দাঁড়িয়ে, নীরব কথকথা
কবিতার ক্ষমতা কতটুকু—
অবশেষে বুঝে গেলে, আমি এক কবি অপ্রগলভ প্রেমে তোমার
সববাঁধা ভেঙেচুড়ে — তুমি শুধু আমার কবিতা হলে,
রয়ে গেলে বুক পাঁজরে বৃত্তবন্দী হয়ে, তুমি যেন
মুক্ত বিহঙ্গ এখন— তুমিতো এমনটাই প্রার্থনা করেছিলে.
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন