আকাশলীনা এই সব শীত সমগ্র
১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশলীনা, এমন শীতের রাতে
একাই ঘুমিয়ে তবে পড়লে কি না ,
আমার মতো, শীত আর আঁধারের সাথে
সহবাসে কাটবে রাত __ভাবতেই কেমন লাগে!
কম্বল টাই সম্বল এখন প্রেমের তৃষ্ণা যতই লাগে!
পাবো কী আর এখন তোমায় কাছে?
ভেবে ভেবে অবাক হই তোমার কাছে
ছলনা ছাড়া কী আছে? তবু আশায় বাঁধি বুক
ধরে নিই তুমি হয়তো ভীষণ লাজুক,
মুখোমুখি দাঁড়াবার হয়তো নেই সাহস
ভীরু বুকে দুরু দুরু তবু ভাবি একদিন তা যাবেই কেটে !
অপ্রগলভ প্রেমের কাছে বাঁধ ভাঙার
শক্তি আছে, এই নাও রাতের নিকষ আঁধার!
পৌষের ভীষণ শীত আর নির্জনতা সঙ্গী করে
রেশমী চাদরে সোনার অঙ্গ ঢেকে রেখো;
যেন এক জোড়া কবুতর রেশম কোমল..
আকাশলীনা, কখনো ভেবেছো কী না?
এমন শীতের রাতে তুমি আমি একি সাথে
পরম আদরে ভালোবাসার আদান প্রদান
চাঁদনী রাতে জোছনা মাখা সুখপ্রপাত
— রংতুলিতে যেন আঁকা,
কল্পলোকের গল্পকথায় সাজিয়ে বাসর
লাগিয়ে দোসর, আহা কতই না মধুর হতো!
আকাশলীনা, চলো তবে এখন না হয় ঘুমিয়ে পড়ি
একই স্বপ্ন বুকে রেখে দু'চোখ জুড়ে স্বপ্ন নামুক,
দুটি মনে অবুঝ প্রেম ভালোবাসার বাবুই পাখির বাসা বাঁধুক ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন