চিঠি ভুলে যেও ছলনাময়ী !!!
১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিঠি আকাশলীনা,
চিঠি লিখছো খুব আকাশের ঠিকানায়
আমার এখন তাই বিষম দশা,
ঘন সবুজে অবনীর বুকে মন যেন আর নাই—
সময় বুঝি ফুরিয়ে এলো কিছুই নেই যেন বাকি!
হয়তো আকাশ পানে যেতে হবে তোমায় পেতে— সুদূর নীলিমায়,
সেই প্রতীক্ষায় থাকি ।
তখন আর চিঠি পাঠ মিস হবে না সুনিশ্চিত থেকো
দূর আকাশে রোজ — একটি করে চিঠি তুমি লিখো,
আর তোমার হৃদয় মাঝে আমাকেই আকাশ করে রেখো।
আকাশলীনা কথা দাও ভুলবে না কোনদিন
তোমার আমার গোপন প্রেম নদীর স্রোতের মতন রহিবে অমলিন।
আমার তোমার প্রেম কাহীনি আর কেউ যেন না জানে
আমায় মনে পড়লে তোমার,
মনের মাঝেই চেপে রেখো তারে— অনেক সঙ্গোপনে ।
ভুলে যেও ছলনাময়ী!!ভুলে যেও—
আর ছলনা করেই বলে দিও
ভুলে গেছি, সবি মেকি
যা ছিল প্রেম— সঙ্গে নিও
বাহবা রব, রমন অসাধ্য জড়—
তকমা লাগিয়ে ললাটে, জনসমুখে
বুঝিয়ে দিয়ো —তোমায়
ভালোবাসা পায় না শোভা মানবে
ভালোবাসা যায় না তোমায়—তুমি নও গন্তব্য
আমি প্রজাপতি দূর বনে;
বসন্তে প্রস্ফুটিত ফুল নও তুমি
নও রমন যোগ্য— প্রেমের অর্ঘ্য
বসন্তে যে সুঘ্রাণ আসে তোমার থেকে
শুধু আমার কাছে— সেসবই ছলনা শুধু!
তুমি সম্বোধনের দায়ে বিচার বসাও
জানিয়ে দাও কল্পকথা
অতঃপর মেকি হাসি হেসে।
কে তোমার প্রাণের দোসর
ওগো ছলনা করেই বলে দিও—ভুলে যেও
ছলনাময়ী,
শত জনমের আরাধ্য যা
দূরে পায়ে ঠেলে নিছক অবহেলে ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা...
...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন