তিনি কবি ছিলেন বলেই
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি কবি ছিলেন বলেই—
কবিতা লিখেছিলেন, অমন একখানি
কবি ছিলেন বলেই— তাঁর অমন মুখের বাণী
সেই ক—তো যুগ আগে তবু আজও রয়ে গেছে
বাংলার অগণিত মানুষের মুখে মুখে
কবি ছিলেন বলেই—
দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে
আয়েশী জীবন ছেড়ে
সুদীর্ঘ ছাব্বিশ বছর তিনি জেলে কাটিয়েছিলেন।
আমরা যতই বাঙালি হই কতক দিনের জন্যে
তিনি আমাদের মানুষ করেছিলেন।
তবেইতো এদেশ স্বাধীন হয়েছিলো
কতক মানুষ আবারো বাঙালি হওয়াতে
স্বপরিবারে তিনি নিহত হয়েছিলেন
এখনো চারিদিকে কতো অনিয়ম দেখি!
কবি গুরুর সঙ্গে তাই সুর মিলিয়ে বলি
হে বঙ্গ জননী! আঠারো কোটি সন্তানেরে রেখেছো বাঙালি করে
মানুষতো করোনি।
এখন কী আর তেমন কবি আছে!!
যার যাদুর পরশে অযাচিত ভেদাভেদ ভুলে বাঙালি আবারো মানুষ হবে;
আর গর্বভরে জনসমুখে বলবে
হে কবিগুরু! ভুল বলেছিলেন,
এখন আঠারো কোটি দেশপ্রেমিক মানুষের বাস সোনার বাংলাদেশে ।
কবি ছিলেন বলেই তিনি অমন হৃদয় কাড়া ...
তিনি কবি ছিলেন বলেই—
তাঁর ডাকে দেশের জন্য জীবন দিতে বাঙালি পিছপা হতো না ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন