
ঐ আঁকা চোখে চেয়ে চেয়ে হারিয়েছি পথ দোষ কী আমার বলো?
ঐ চোখ যেন —এক মায়াভরা দ্বীপ;
নৈস্বর্গের ঐশ্বর্য ঘেরা বিধাতার নিজহাতে গড়া আমার প্রাণ প্রদীপ।
তাতে দোষ কী বলো আমার ? তুমি তুমি বলে কখন যে তুমি আমার—
সেই তুমি হলে! ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রেমের সুরভি দু’চোখে মেখে দিলে
ভুলে গেছি তার সব। শুধু জানি বাকি সব তুচ্ছ করে তুমি আমার একান্ত অনুভব।
সব বাঁধা ভুলে অপার মুগ্ধতায় তাইতো অবাক চেয়ে থাকি কবে আসবে তুমি?
এই তৃষিত দু’চোখ শুধু খুঁজে তোমায়— তুমি কো থা য়, তুমি কো থা য় বলে।
হায়! অবলা এই প্রাণটা পাগল প্রায়!— ভাসি দু’নয়ন জলে।
সোনার মেয়ে, কোন সাগরের তীরে কার উপকূলে— আজ তোমার পদছাপ?
বলোগো কোন উপকূলে? আমায় অবেহেলে, তুমিতো জানো সাগরের শেষ আছে
এইখানে যে সাগর— তার নেই কোন শেষ; তুমি স্নান করবে বলে ভালোবাসা জলে।
তুমি চাও যদি —হতে পারে এক অশ্রুনদী তুমি চাইলে খুশির ঝর্ণাধারা প্রসন্ন পৃথিবী,
তুমি চাইলে অশ্রজল দুকূল উপচে উঠে— তুমি চেয়েছো বলেই হয়েছি আমি কবি ।
তুমি কি চাও বলো আমি হবো তাই
তুমি আমার হলে তাতে চেষ্টার ত্রুটি নাই
তোমার আমার ভালবাসা সোনার চেয়ে দামী
ঐ চোখে চেয়ে চেয়ে হারিয়েছি পথ — জানে অন্তর্যামী ।
ছবি: সুপ্রিয় শায়মা হক
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




