নারী আমার কবিতা লিখার খাতায়
০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু আজিকার এই দিন নয়,
প্রতিদিন যেন নারীদের হয়—সমঅধিকার নিয়ে
স্নেহ—ভালোবাসা— সম্মান নিয়ে —মানুষের পরিচয়ে
বঞ্চিত নারী মানে বঞ্চিত আমার মা,
বঞ্চিত নারী মানে
বঞ্চিত আমার প্রাণের চেয়ে প্রিয়— প্রিয়তমা।
বঞ্চিত নারী মানে
বঞ্চিত আমার প্রিয় বোন,
তাই বন্দনা করি তার— দিয়া প্রাণমন ।
এক নারী আমার গর্ভধারিণী স্তন্যদায়ী মা
এক নারী হৃদয়ের অধিশ্বরী প্রাণের প্রিয়তমা
এক নারী দেশ মাতৃকা মাতৃভূমি স্বর্গীয় ঝর্ণাধারা।
মাতৃভাষা আমার দুটি ঠোঁটে
নারী তাই সবটাই জুড়ে যেন— এই আমার বুকে ।
নারী আমার নিউরনে মাথায় ধমনিতে শিরায়
নারী আমার কবিতা লিখার খাতায়
নারীর পদতলে স্বর্গ আমার
ভীষণ যন্ত্রণা— নারীহীনতায়,
নারী দিবসে তাই আজ আমার এই শ্লোগান
নারীই জন্ম নারীই কর্ম
জীবন চলার পথে—
নারীই পুরুষের সাফল্য সোপান ।
বিঃ দ্রঃ কবিতাটি সুপ্রিয় ব্লগার রাজীব নুরকে উৎসর্গ করা হলো । তিনি ভালো গল্প লিখেন, দারুন সব মন্তব্য করেন, বর্তমান বিষয়ের টক অব দা টাউন নিয়ে দারুন মতামত রিভিউ করেন সর্বোপরি তিনি কবিতা ভালোবাসেন ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন