নোভেল করোনা ভয় করোনা ভয় করোনা মৃত্যু
ভয় করো গো মুজলিমের ফরিয়াদ
আকাশ বিদীর্ণ করে যা পৌঁছে যায়
খোদার আসন আরশ মহল্লায়
গজব নেমে আসবে সেথা
আল্লাহ তায়ালা হয়ে যান যদি বিরক্ত।
আল্লাহ তে পূর্ণ ঈমান যার
তার কীসের ভয়?
মহামারীতে মরে যদি শহীদের দরজা তাঁর
জানা আছে নিশ্চয়।
আমরা কেবল সহায়তার হাত বাড়াতে পারি
গণসচেতনতা সৃষ্টি অথবা চিকিৎসা সেবা
প্রদান করে ,
আমরা সবাই প্রার্থনা করতে পারি
পরম করুনাময় আল্লাহর দরবারে,
তাতে আমাদের মর্তবা যাবে বেড়ে
আমরা সুফল লাভ করিতে পারি পরপারে।
জালিমের সাথে হতে পারে না কোন সন্ধি
রক্ত খেকো ড্রাকুলা কী আর করতে পারে
মানুষ বাঁচানোর ফন্দি?
ওটা প্রতারণা !
যে নির্বিচারে শত শত মানুষ হত্যা করে
জীবন বাঁচানোর তাগিদ তার লোক দেখানো
তারে শোভা পায় না।
জালিমের সাথে হাত মেলাবে যে
সেও তো জালিম
ধ্বংস তাঁর অনিবার্য
আপনি জেনে নিন।
রক্তের উপর দিয়ে এসেম্বলিতে
যেতে পারেননি শেখ মুজিব
রক্তের দাগ তো এখনো শুকায় নাই
মানবতার মিথ্যে আহ্বানে
রাষ্ট্রীয় জেনোসাইডের কোন ক্ষমা নাই।
থাকে যেন মনে আমরা শুধু করবো উপকার
আমরা শুধু নিবেদিত বিশ্বমানবতার (তরে) ।
নোভেল করোনা ভয় করোনা ভয় করোনা মৃত্যু
বিশ্ব মানবতার তরে যেন সতত থাকে নিবেদিত
তোমার আমার চিত্ত।
জয় আমাদের হবেই স্বাধীনতা বিকিয়ে দিয়ে
আমরা হইনা যেন জালিমের ভৃত্য ,
নোভেল করোনা ভয় করো না
মানবতার তরে নিজেকে বিলিয়ে দিলেই
হবে প্রায়শ্চিত্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


