নিরাপদ এক পৃথিবীর দাবি নিয়ে
ওরা তো জন্মেছে এই দেশে,
আমাদের সন্তানেরা তাই যেন
সদা থাকে দুধে ভাতে ,
তার লাগি আমাদের এই নিত্যকার জীবন যুদ্ধ
প্রাণান্ত পরিশ্রম , তাদের মঙ্গল কামনায়
প্রতিদিন মোদের ভোরের রবি ওঠে
গোধূলির আলো মেখে আবার ডোবে যায়,
তাদের খুশি করতে নিজের আরাম আয়েশ
সব জলাঞ্জলি দিয়ে
আমরা থাকি সতত প্রচেষ্টায়,
আমরা এদেশেরই মানুষ
আমাদেরও তাই আছে অধিকার,
নোভেল করোনায় আগামী প্রজন্ম
নিয়ে আমরা এখন আছি আশঙ্কায়
আমাদের সন্তানদের সুস্বাস্থ্য রক্ষায়
আমাদের দাবি এখন আছে শুধু একটাই
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
এখনই যেন বন্ধ হয়ে যায় মাত্র কদিনের জন্য
এতে নোভেল করোনার বিস্তার বন্ধ হয়ে যাবে
আমাদের সন্তানেরা ঘরে বসে তবেই
সুরক্ষা হয়তো পাবে,
দেশের দশের তাতে অনেক উপকার হবে।
এখনই বন্ধ না হলে
অনেক বেশি ক্ষতি হতে পারে,
এখনই তাই উপযুক্ত সময়, বেশি দেরি হলে
আর রক্ষা নাই করজোড়ে তাই
সরকারের কাছে করিতেছি অনুরোধ,
সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনই
বন্ধ করে দিতে
করোনার ভয়াল থাবা থেকে
বাংলাদেশের নবপ্রজন্ম যাতে
স্বাস্থ্য সুরক্ষা পায়।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


