somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
তোমার ত্যাগে অর্জিত স্বাধীনতা,
— স্বাধীন বঙ্গভূমি,
কন্ঠে তোমার পরাধীনতার শৃঙ্খল ভেঙে পড়ে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
আজিকার এই দিনে তাই— তোমায় মনে পড়ে।
তুমি জন্মেছিলে তাই, আমরা বীরের জাতি
তুমি জন্মেছিলে তাই, সকল ভেদাভেদ ভুলে
বীর বাঙালি হিন্দু মুসলমান
আমরা যে ভাই ভাই।
তোমার আহ্বানে পাক-হানাদার
—আমরা রুখে দাঁড়াই।
তুমি জন্মেছিলে বলে আর যদি একটা গুলি চলে..
তুমিই বলেছিলে,
স্বৈরাচারের রক্ত চক্ষু উপেক্ষা করে,
তোমার তুলনা নাই ।
বঙ্গভূমির শ্রেষ্ঠ সন্তান তুমি— হাজার বছরের,
তোমার নিয়ে গর্ব মোদের, স্বপ্ন নতুন ভোরের।
তুমিই দেখিয়ে ছিলে মানুষের অসাধ্য কিছু নাই
তুমি ভালোবেসেছিলে সাড়ে সাত কোটি বাঙালি;
বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
তুমিই বলেছিলে
রক্তের দাগ এখনো শুকায় নাই..
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ...
জনসমুদ্রে তুমিই বলেছিলে,
রেসকোর্স ময়দান আমরা ভুলি নাই।
ভুলি কি করে ?
মরণ উপত্যকা থেকে ফিরে গর্ব করে
তুমিইতো বলেছিলে
আমার বাঙালি আজ মানুষ হ‌য়েছে..
সোনার বাংলার সোনার মুকুট তুমি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তোমায় শ্রদ্ধা জানাই। তুমি জন্মেছিলে তাই—
মাতৃভাষা বাংলা চর্চায় কোন বাঁধা নাই
আমরা লিখে যাই,
পদ্মা- মেঘনা -যমুনা বাংলা আমার ঠিকানা।
মুজিব তুমি গর্ব মোদের তুমি অহঙ্কার,
মুজিব তুমি বাংলা মায়ের মাথার তাজ
—সোনার অলংকার,
শুভ জন্মদিনে তাই শ্রদ্ধাঞ্জলি তোমায়।




সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×