কে তুমি পাঠক?
-----------------
কে তুমি পাঠক?
স্থি র দাঁড়িয়ে—করিতেছো পাঠ!
তুমি কী তবে করিতে চাও পাঠ
এমনতরো লেখা ? শুধু একা
তুমি নিরবে দাঁড়িয়ে থেকে ভালোবেসে ইশারায়
তাই বলে দাও ।
তুমি তো জানো তুমি যা চাও
আমিও ঠিক ততটুকু—তোমায় তৃপ্তি দিতে চাই।
জানিগো কলমখানি মোর— তোমার একান্ত অনুরোধ!
আমি কি আর বসে থাকতে পারি
তাইতো লিখে যাই ‘‘বঙ্গবন্ধু— বাংলাদেশ”
তোমায় আমি যে ভালোবাসি তাই ।
উৎসর্গ: শুধু তুমি

তর্জনী
তোমার ঐ তর্জনীর ইশারায়
সকল অপশক্তি যেন ভেঙে চুড়ে যায়;
পাকস্বৈরাচারের ষড়যন্ত্রের সকল নীলনকশা
মাকড়শার পাতা জালের মতো
যেন দূর্বল— ক্ষীণকায়।
তুমি চাইলেই যেন জোয়ার ওঠে ..
তুমি চাইলেই ভাটা ..
বঙ্গবন্ধু-বাংলাদেশ যেন
একই সূত্রে বাঁধা ।
মুজিব তুমি
মুজিব তুমি বধ্যভূমি
সকল স্বৈরাচার পাকহানাদারের,
মুজিব তুমি ভিত্তিভূমি
জাতীয় স্মৃতিসৌধ
দেশমুক্তির সকল বিপ্লব আন্দোলনের,
মুজিব তুমি মায়ার সাগর
সাড়ে সাত কোটি বাঙালির
মুজিব তুমি বাংলা মায়ের সহজ সরল আবেগপ্রাণ সন্তান
মুজিব তুমি অগণিত কাচের মাঝে হীরকের সন্ধান
মুজিব তুমি পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র
মুজিব তুমি লাল-সবুজ পতাকা, গরীব—দুঃখীর মিত্র ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


