কাছে এসো যদি
সুপ্রিয় কোয়ারেন্টাইন আছো কোথা দূরে
এই দু’চোখের আড়ালে যেন অনাদিকা—ল ধরে,
এবার থেকে দু’জনে কী তবে
থাকতে হবে আইসোলেশনে?
দু’জনার প্রেম গেছে তো নদীর দু’কূল ছাপিয়ে
উপচে পড়ে জল—
জলে ভিজে যায় চিবুক,
প্রিয়হারা মানুষের মুখ
যেন আজ গোটা পৃথিবীর দু’চোখ
তাতে কী? আমাকেই তুমি পাবে রোজ
কাছে এসো যদি
যেভাবে কপোত কপোতি— কে করে তার প্রতিরোধ?
প্রগাঢ় প্রেমে তুমি হবে—সদ্য প্রস্ফুটিত ফুল
যেন জলে ভেজা এক পদ্ম—
আমার পরশে যেন ফোঁটেছে তা সদ্য।
ভয় পেয়েনাগো গোটা পৃথিবী আজ— আইসোলেশনে
যারা দিত বাঁধা তোমার-আমার সঙ্গমে,
সুপ্রিয় নিয়তি, ভয় পেয়োনাগো
এসেছে মহেন্দ্র ক্ষণ
আমাকেই পাশে পাবে নক্ষত্রের রাতে
কাছে এসো যদি
প্রেমের অনলে জ্বলে অপার সম্ভ্রমে ।
জীবনবোধ
তোমার অবাক জীবনবোধ
তুমিতো জানো ঋণী আমি
চাহিনা থাকিতে কাহারো কাছে
সুযোগ পেলেই করে দিই তা শোধ
সুদে-আসলে; তুমি তাহলে
কেন করিলে?— অন্যায় অনুরোধ।
কেনগো মরিলে এমনতরো মরা?
—অপ্রগলভ এক প্রেমে।
চোখের আড়াল হলে
হন্যে হয়ে তুমি খুঁজো শুধু আমারে
এই দু’চোখে রেখে চোখ
সব যেন বলে দাও,‘‘ নাও আমারে নাও
যা কিছু মোর আছে
দোহাই লাগে তোমার
শুনোগো মোর একান্ত অনুরোধ।”
তোমার কেমন অবাক জীবনবোধ
কেন যেন মনে হয়
ভালোবেসেই তবে হবে শুধু পরিশোধ
নেবে না আর কিছুই
দেবে যেন সব —তোমার অবাক জীবনবোধ ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


