
বঙ্গবন্ধু!!
তুমি তো বেঁচে আছো
আমাদের মাঝে আজও___ অ ন ন্ত প্রেরণা হয়ে,
বটবৃক্ষের মতো শত ঝঞ্জাট রুখে দিয়ে,
আন্দোলনে— সংগ্রামে— বিপ্লবে
স্বাধীনতার প্রতীক হয়ে, তুমি আছো —তুমি রবে।
শতবর্ষ আগে জন্মেছিলে তুমি
এই বঙ্গদেশে;
পরাধীন বাংলায় বৃটিশ উপনিবেশে।
যারা তোমায় ধ্বংস করবে বলে
মেতে উঠেছিল, ধ্বংস ধ্বংস খেলায়
চরম জিঘাংসা লয়ে বুকে,
প্রাসাদ ষড়যন্ত্রে —তোমাকে বাঁচতে দেয় নাই,
তোমার রক্তে রঞ্জিত হলো
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি,
যেন বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
পবিত্র রক্ত সিঁড়ি বেয়ে নেমে আসে
বাংলার জমিন— ভেসে যায়
সময় যেন থমকে দাঁড়ায় —আজ ও..
বঙ্গবন্ধু শুধু তোমায় ভালোবেসে,
তুমি তো অমর,
স্বাধীন বাংলার— হে মহান স্থপতি!
যতদিন এদেশ আছে তুমি আছো
তুমি রবে অন—ন্তকা—ল,
যতদিন বহিবে পদ্মা- মেঘনা- গৌড়ি-যমুনা
তুমিই ধরিবে হাল, আকুল দরিয়ায়;
তুমিই রহিবে সাথে, বসন্তের অনুরাগে
সতের কোটি বাঙালির হৃদয়ে
অনন্ত যৌবনে, বিপ্লবের চেতনা হয়ে
মুজিব তুমি কালজয়ী এক ইতিহাস ।
সুপ্রিয় বঙ্গবন্ধু, তুমি বেঁচে আছো— আজও
প্রবল পরাক্রমে,
বাংলার ঘরে ঘরে— দুর্গ গড়ে তোলে
ধ্বংস হয়ে গেছে সব
শকুন শেয়ালের দল, সময়ের কড়াল গ্রাসে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



