হোমকোয়ারেন্টাইন
_____________
আমরা ঘরে বসে থাকি —আমরা ঘর পরিচ্ছন্ন রাখি,
দেশের জন্য দশের জন্য— দ্বাররুদ্ধ করে দিয়ে,
বিশ্বমানবতার সেবায়—আমরা ঘরে বসে থাকি ।
আমরা মুঠোফোনে— নেই খবর,
আমরা পরস্পরের সাহস জুগাই;
বেঁচে থাকার স্বপ্ন দেখাই
আমরা চুপচাপ ঘরে বসে থাকি।
ভালোবেসে তোমায় কাছে ডাকি
যদি কাছে পাই!
তোমার ফাটল থেকে প্রেরণা লেহন করি
জানি মন ভাল নাই,
টক জাতীয় ফলমূল খেয়ে
আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই ।
আমরা ঘরে বসে থেকে থেকে ভাবি
করোনা মহামারী থেকে আশু মুক্তির উপায়!
আমরা প্রার্থনা করি, সবাই যেন
বেঁচে থাকি মোকাবেলা করি—যেন না ডরাই ;
বিশেষ করে আমি
তোমায় কাছে যেন পাই—অপার ভালোবাসায় ।
গণহত্যা দিবস
_____________
পঁচিশে মার্চ ভয়াল কালো রাত
মেতে ওঠে যেন নারকীয় তান্ডবে;
অপারেশন সার্চ লাইট হয় সংঘটিত
বিশ্বের মানচিত্র থেকে
ঘুমন্ত বাংলার নাম চিরতরে মুছে দিতে।
বাংলার বুক তাই হয়েছিল
ক্ষতবিক্ষত— রক্ত স্নাত!
নির্বিচারে ইতিহাসের বর্বরোচিত সেই গণহত্যা
আজও যেন জেগে ওঠে —
বাঙালির স্মৃতির মানসপটে ।
সেদিন বাংলার আকাশ কেঁপে ওঠে
বাংলা মা কাঁদে— বঙ্গবন্ধু গ্রেফতার
বঙ্গবন্ধু নাই রূদ্ধকন্ঠ— তাই দুখিনী বাংলার।
পাক হানাদার স্বৈরাচার
রক্ত খেকো ড্রাকুলা নৃশংসতম বর্বরতায়
বাংলা মায়ের কোল রিক্ত নিঃস্ব করে,
তিমির আঁধারে মজলুমের ফরিয়াদ সেদিন
স্রষ্টার কাছে যেন পৌঁছে যায় এক নিমিষে।
একটি কলোরাত— একটি দীর্ঘ শ্বাস
অসীম বেদনা হয়ে যেন
বাংলার ঘরে ঘরে বার বার ফিরে আসে।
-------------------------------------------
২৫ শে মার্চ ১৯৭১ কালরাতে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




