খালি পেটে মধু আর কালিজিরা,
প্রতিদিন খেতে পারো,
করোনার হাত থেকে রক্ষা
তবেই তুমি পেতে পারো ,
নীরোগ থাকতে কে না চায়
তুমি কেবল মনে রেখো
আমার প্রেম অবশ্যম্ভাবী
তোমার জন্য এর থেকে নেই শেফা
বিধাতা গড়েছেন তোমায়
শুধু আমারই জন্য,
তোমার জন্ম এই বামপাজরের হাড় থেকে
এই খানে বুঝি পৃথিবীর গভীরতম ক্ষত
তাই যেন চিনচিনে ব্যথা,
সোনাপাখি দাওনা কথা
আমায় ফেলে যাবে না কোথা।
এই তো এই খানে যেই খানে তুমি থাকার কথা
এই খানে আর কিছু নেই, শুধু তুমি একা
প্রেম রোগের নেই শেফা ,
অজস্র মানুষের ভীড়ে তুমি না থাকলে
আমি একা, যেন মৃত প্রায় নিদারুণ অসহায়
সোনাপাখি তুমি শুধু আমারই দাও কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




