somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

তুমি আমি অবিচ্ছেদ্য এক সত্তা যেন অমোঘ প্রেমে

২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার আমার এই সব প্রণয়,
শুধু কেন যে প্রলম্বিত হয়,
এখন তো অনেকের জীবন পনের দিনের
জীবনের দৈর্ঘ্য টা তুমি এমনই ধরে নিতে পারো,
কখন কার জীবনের বিদায় ঘন্টা বেজে যায় কে জানে?
তুমি কী ধৈর্য্য ধরিবে আরও?
তুমি কি যাচাই করিবে আরও?
প্রতীক্ষার পাল তুলে হয়ে আরও মরোমরো
ক্রমাগত প্রেম তুচ্ছ করে গরল পান করে
ছলনা তুমি করিতে পারো এবার ছাড়ো,
আমি শুধু এটুকু চাই তুমি যেন ছলনা করে
মৃত্যুটাকে এড়িয়ে যেতে পারো,
আমাকে ভালোবাসিবে তাই
কবিতা লিখে ডাকি থাকিগো তোমার অপেক্ষায়,
তবুও তুমি নিরুত্তর নিরুপমা
তুমি কি তবে সর্বংসহা পৃথিবী হতাশার তরজমা
সবটুকু প্রেম ছিনিয়ে নিয়ে ভস্ম করে,
শুধু ভাসিয়ে দিতে পারো গঙ্গাজলে
নাকি তুমি মানবী রক্ত মাংসের শরীরে গড়া!
মৃত্যু শাসিত এই জীবনে তুমি আমি দুজনে
আজ মরণ উপত্যকায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।
এইসব মানবিকতা এই সব নিষ্ঠুরতা
তারই দোলাচলে দোলে ওঠে,
যেন জীবন নামের রঙিন পর্দাটা,
পর্দার আড়ালে আসল সত্যটা
তোমার আমার প্রেমের মগ্নতা ,
স্বপ্নের ক্যানভাসে ।
শিল্পীর রং তুলিতে যেন হয় আঁকা
নগ্ন আমি নগ্ন তুমি নগ্ন মগ্ন প্রেম আড়ালে ঢাকা
অপার মুগ্ধতা রতির সুখ সুখের আবেশ বিষন্নতা দূর বনবাসে
দারুন মায়ায় ডাকি তোমায় ,
চুপ থাকা কি তোমার শোভা পায়
এমন প্রেমে? সবার চোখে যমদূতের ছায়া;
মৃত্যু ভয় ,এমন সময় করোনা আর অপচয়,
আমার প্রেমেই স্বার্থকতা কবিতা হয়ে
টিকে রয় , এখনো নয় কখনো নয়
এমন প্রেমের কখনো কি আর মৃত্যু হয়!
ভয় করো না লক্ষিটি আমার প্রেমের পক্ষিটি
এই লও আমার কলম মুদো আঁখি সোনাপাখি
এভাবেই লেখা হয় এভাবেই সেই কবিতা
ভালোবাসা যাতনা নয় ভালোবাসা সুখ পাখি
পাখির দুটি ডানা একটি তুমি আরেকটি আমি
তুমি আমি অবিচ্ছেদ্য এক সত্তা যেন অমোঘ প্রেমে।



৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×