কত শত লাশ পড়ে আছে
পৃথিবীর বুক জুড়ে,
শুধু শবের মিছিল যেন
খোদার গজব নেমে এসেছে
এই অবণীর পরে।
এ যেন চূড়ান্ত অভিশাপ
চিকিৎসা হয়না এদেশে করোনায়
সংক্রমণের ভয়ে, পড়ে থাকে লাশ
যদি যমদূত ছূয়ে দেয়,
তাতে যে শুধু মৃত্যুর উল্লাস,
গোটা পৃথিবী তবু কেন যেন সংঘবদ্ধ নয়,
প্রতারণার কবলে বিশ্বমানবতা আজ
গুম হয়ে থাকে সংক্রমণের খবর
বিনে চিকিৎসায় বেওয়ারিশ কুকুরের মত
পড়ে থাকে লাশ,
মিথ্যে সফলতা দেখিয়ে নির্লজ্জের মত
এদেশে প্রবঞ্চকের উল্লাস,
ঘুম আসে না এদেশে
প্রিয়তমার গণ্ডদেশে শুধু হায়েনার জলছাপ
কালোত্তীর্ণ এক প্রেমে, অশ্রু জল নেমে আসে
ঈশ্বরের আকাশ থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




