আমরা কেন লড়বো না মামলা ??
___________________________
আমরা কেন লড়বো না মামলা,
করোনার বিস্তার করলো যারা,
গণচীন কিংবা ইতালি তাদের বিরুদ্ধে!
আমাদের এই দেশে গোটা পৃথিবীতে,
তাদের কারনে আজিকে মোরা
রূদ্ধ ঘরে বন্দি থেকে
মৃত্যুর প্রহর গুনি রোজ,
মরলো কতো লোক হলো অপূরণীয় ক্ষতি
বাংলার কতো সহজ সরল লোক
এখনো বুঝে না করোনা
কত ভয়াবহ সংক্রামক !
এর জন্য তো তারাই দায়ী,
তাদের কারণে গোটা পৃথিবীতে
ছড়িয়ে পড়েছে এই মহামারী,
কল কারখানা অফিস আদালত বন্ধ
আকাশে বাতাসে আজ দূর্ভিক্ষের গন্ধ
শোকের বাতাস বহিছে ভারী!
এর প্রতিবাদে আমরা মামলা করিতেই পারি,
মানব হত্যার , আর্থিক ক্ষতি পূরণ চেয়ে,
আমরা কেন লড়বো না মামলা তবে?
ভয়াবহ করোনার যারা করলো বিস্তার
তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




