তোমার এই সব লজ্জায়
কোথাকার পানি বলো কোথায় চলে যায়!
তুমি এতো ভূক্তভূগী তবু তো বুঝোনা
এখনো ছাড়িতে পারোনা এই সব . নিরুপমা ,
আমাকে ভালোবেসে কার কাছে পাঠালে
উপহার তোমার অপরূপ সৃষ্টি লোকে সবই বুঝে
তোমার ঢং দেখে আর বাঁচি নে,
তোমার এইসব দক্ষতা আমার জন্যই নিবেদিত,
কবিতার মুকুটে যেন শোভা পায় তাই
যেখানে শুধু তোমার একান্ত অধিকার ,
তুমি বারংবার লজ্জার বশে ..
তোমার ভীরু বুক যেন দুরু দুরু কাঁপে,
প্রেম এমনই হয়
আমাকে দিতে গিয়ে
নতুন বউয়ের মতো যেন ঘোমটা টানো লজ্জাবণত মুখে,
তোমার প্রেমের অর্ঘ্য যেন কানের পাশ দিয়ে ছুটে যাওয়া তীর, লক্ষ্য ভেদ না করে
তাই বলি ওসব ছাড়ো মুক্তো ঝিণুক
তুমিতো হতে পারো, আমাদের ভ্রূণ
পরিপুষ্ট হোক জঠরে তোমার,
চিরন্তন শাশ্বত এক প্রেমে,
রাধা আমার রাধা কালোত্তীর্ণ এক প্রেমে
তুমি আর আমি যেন অনন্ত কাল ধরে
অটুট বন্ধনে বাঁধা।
এ বাঁধন যায় না যেন ছিঁড়ে
ফেরারি এই মন শুধু তোমাকে ই খুঁজে ফেরে
প্রেমের অভিসারে ভালোবাসি শুধু তোমাকেই
মুছে ফেল জড়তা জানুক সকল লোকে,
হাজার চোখের তারায় অসীম আকাশে
যেন তারার হাঠ বসে, তুমি সেথা নগ্ন চাঁদ আমি প্রেম মগ্ন ধ্রুবতারা ওষ্ঠে ওষ্ঠে হোক আঙুলে আঙুলে চলুক
তোমার যৌবনে আমি দেবপানকৌড়ি ডুব, হারিয়ে যেতে চাই তোমার মাঝে অনন্ত যৌবনে, যা বলে বলুক লোকে
ওগো মোর সোনাপাখি ,
লজ্জা তুমি পেয়োনাকো আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




