শুভ মধ্যাহ্ন বন্ধুগণ,
আজকের দিনটা কতইনা স্নিগ্ধ মনোরম
গ্রীষ্মের দাবদাহ নেই, দক্ষিণে হাওয়া বইছে ।
আমার মনে কোন দুঃখ নেই
ও এসেছে তো, হৃদয়ে তাই ব্যথার প্রশমন
বাঁধার পাহাড় ভেঙে যেমন পাহাড়ী নদী ছুটে আসে ঠিক তেমনি।
ও বুঝেছে তো,
অপ্রগলভ প্রেম হীরকসম দৃঢ় মহামূল্যবান
ও যেন এক দূরন্ত কিশোরী মুক্ত বলাকা
ও যেন উচ্ছল চঞ্চল পাহাড়ি বালিকা
ইচ্ছে ডানায় ভর করে
নব উদ্যমে ,
শুভ দুপুর পায়ের নূপুর হাতের কংকন
সুপ্রিয় বন্ধুগণ!!
গৃহবন্দি জীবন নয়তো আজীবন
হোম কোয়ারেন্টাইন ভেঙে আমরা আবারও মুক্ত বিহঙ্গ হবো ,সামাজিক দূরত্ব বজায় রেখে
নিরাপত্তা বেষ্টনী বিরচন আমাদের বাঁচিয়ে রাখে
আজকের এই দিনটির মতন।
আপাতত শুভ সূচনা
আগামীর দিনগুলিতে এমনি করেই যেন হয়
শুভ সকাল যেন সুদীর্ঘ কাল ধরে হয়
যুগ যুগ ধরে জিও বন্ধুগণ,
ও এসেছে তো বেঁচে থাকা কতইনা আনন্দের
জীবন চলার পথে একসাথে যখন
আমরা দুইজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

