তুমি ভয় পেয়েছিলে খুব..
তোমার বাড়ির দরজায়
পৌঁছে গিয়েছিল শোরগোল,
তোমার মনে আশংকা ভর করে
দৈব দৃষ্টি দিয়ে তুমি যেন দেখেছিলে
এক ভয়ানক বিধ্বংসী রূপ;
প্রাণ খুলে তুমি বলেছিলে
তোমাকে আশ্বস্ত করেছিলাম
আমাদের আড্ডা জমেছিল খুব।
তুমি চাইলেই ইচ্ছে ডানায় পৌঁছে যেতাম
তোমাকে আমার দেয়া অভয়বাণী
আজও আলোড়িত করে কি না জানি না
আমাকে তা আজ ও স্মৃতি তাড়িত করে খুব।
সেদিন শাপলা চত্বরের ক্রন্দন রোল
যেন দৈবক্রমে হঠাৎ করেই থেমে গেলো
যেন শশ্মানেরই নিরবতা নেমে এলো
ব্যস্ততম যান্ত্রিক নগরে
তুমি আমি আর তথাকথিত জাতির বিবেকবোধ
চারিদিকে শুনশান নিরবতা একদম নিশ্চুপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



