এখন মাঝরাত তবুওতো আমি আছি
এই হাসি খেলায় গানে তুমি আছো যে তাই
এ যে অপ্রগলভ প্রেম
তাই এই খানে কোন টাইম টেবিল নাই।
তুমি চাইলে পারি আমি সারারাত জাগতে
নৈঃশব্দ্যের আধার থেকে শব্দ এনে এনে
ভালোবাসার প্রলেপ মেখে পারিগো সাজাতে।
তুমি না থাকলে যেন থাকে না প্রাণ এই দেহে
বেঁচে থেকেও আমি কেমন যেন মরে যাই ।
তুমি এসেছ তাই এখন আমার যেন ভরা যৌবন,
নৌকো পাল তুলে এমন মধু ক্ষণে এমন মধু রাতে সোনার মেয়েগো এই খানে ফেলেছি নোঙর,
যদি জোয়ার ওঠে উত্তাল সাগরের বুকে যদি দুকূল উপচে পড়ে নোনাজল তাই,
যেন আর না করি কোন ভুল এ যেন মহেন্দ্র এক ক্ষণ
তোমার রক্ত জবা ফুলে আনন্দ সঙ্গমে আমি ভ্রমর হতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

