শুনো গো বান্ধবী তুমি কিগো বুঝোনা
কজনা আছে চেয়ে কী খানাপিনা বানানো
আছে তোমার নখদর্পণে জানতে
বাঙালির চিরচেনা এই রসনা পূজাতে।
কতটা পাকা রাঁধুনি তুমি
চলছে যাচাই সেই এক যুগ ধরে
এখনো যে থামেনি
পেয়াজু ছোলা তেলে ভাজা বেগুনি
আলুর চপ চানাবুট বিরানি ..
কোনটা কিভাবে যে রাধো গো পাকা রাঁধুনি
তোমার ইফতারের টেবিলে
উৎসুক ভোজন রসিকের
লোভাতুর চাহনি, নতুন কোন ঘটনা নয়তো।
দাও না গো আবার আবারও দাও না
তেমন একখানা ছবি পোস্ট
ইফতারের বাজার এখন আর নেই তো
লিখে দিও তাই সঙ্গ তার কায়দা কানুন
ইফতার বানানোর।
আবারো জিভে জল আসে যেন সকলে র
ওগো মোর নিরুপমা কতজন এলোগেলো
রান্নার রাজ্যটার ষোল আনা এখনো
তোমারই একচ্ছত্র দখলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

