কবিগুরু তোমার কবিতা যেন মন ছুঁয়ে যায়
গানগুলো মর্মভেদি মধুরতম সুরের মূর্ছনায়।
হৃদয়ের কথা বলিতে যে ব্যাকুল
তোমার আশ্রয়ে বলতে পারে অবলীলায়।
দেশপ্রেমের প্রথম গান তোমারই কলমে লেখা,
তোমার গানে মিশে আছে হৃদয়ের বারতা।
জীবনের বাঁকে বাঁকে তোমার কথা মিশে থাকে
তুমি যেন নৌকো মাঝি পদ্মা নদীর বুকে
তুমি যেন কৃষকের হাসিমুখ ঢাকা ধানের শীষে।
তুমি যেন গ্রাম ছাড়া ঐ দূর রাঙামাটির পথ
বাংলা মায়ের আঁচল তলে ঠাঁই নেয়া এক যুবক।
তুমি যেন মুগ্ধপ্রেমিক পূর্ণিমার ঐ জোছনা স্নানে
তুমি যেন রাখাল বালক গ্রামবাংলার হাসিগানে।
তুমি যেন দেশের মাটি সোঁদা গন্ধ মাখা
খাঁটি সোনার চাইতে খাঁটি ,
তোমার চোখে বাংলা মায়ের
অপরূপ রূপটি আঁকি।
তোমার গানেই ভেসে আসে
প্রিয়তমার মুখটি যেনো,
তাই বুঝি কবি গুরু রবীন্দ্রনাথ
তুমি আমার এতই প্রিয়ো।
তুমি জন্মেছিলে এই দিনে-
প্রিয় কবি তাই তোমায় শুভ জন্মদিন ,
শ্রদ্ধাঞ্জলি তোমায় তুমি গড়েছো বাস
অগণিত বাঙালির হৃদয়ের মাঝখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

