আকাশ ডাকে বজ্রপাতে
বৃষ্টি নামে বেদনার আর্তনাদে,
আকাশটারও বিরহ আছে;
দমকা হাওয়া চমকে চমকে
যেন আজ চোখ রাঙালো
তোমায় আমায় ধমকে গেলো,
দু'জনা কেন দূরে থাকি?
আমি যেন কাছে আসি..
তোমার হাতে হাতটা রাখি
আমরা দু'জন যেন থাকি প্রেমে
মধুরতম সম্বোধনে
করি শুধু ডাকাডাকি ।
বসন্তে কোকিল যেমন
আমরা যেন হংসমিথুন।
কাটিয়ে বেলা অবহেলা
দূরে ঠেলে প্রেমের সরোবরে
রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
তোমার কথা মনে পড়ে।
তোমার কি তেমন করে?
প্রাণ আনচান আমার লাগি!
বসন্ত রাগ উঠে জাগি,
এমন ঝড়ের রাতে।
বৃষ্টির নূপুর পায়ে অনুনাদে।
মধুরতম সঙ্গমে, মায়াবী এক বন্ধনে
কালবৈশাখী ঝড়ো হাওয়া
মেঘ থম থম প্রলয় নাচন
বাঁধনহারা তাই আমরা দু'জন
আমরা দু'জন পাগল প্রায়
সঙ্গম অভিপ্রায়ে,কামনার বাহুডোরে।
যেন একটি পাখির ভীরু বুক; দুইটি ডানা
সুখের কাঁপন মধুর স্বপন কাব্যখানা
মাথা উপর অসীম আকাশ ভেঙ্গে পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



