প্রেমের উদাত্ত আহ্বানে
আকাশের অভিমান ঝড় হয়ে ভেঙে পড়ে
পাখিরা আশ্রয় খুঁজে ফেরে নীড়ে
জানালার কার্নিশে।
নৌকো মাঝি নোঙর ফেলে
উত্তাল নদী দিশেহারা আছড়ে পড়ে তীরে,
নৌকো দোলে নৌকো খেলে নদীর ঢেউয়ে
বৃক্ষের বুকে আছড়ে পড়ে উদাসী বাতায়ন
বৃক্ষ নুয়ে পড়ে অনন্ত যৌবনে
বৃষ্টির পোশাক পড়ে দৃশ্যগুলো
ক্রমাগত ঝাপসা হতে থাকে
তৃষিত প্রেমিকের চোখে।
সূর্যটা আড়ালে লুকিয়ে থাকে
রৌদ্র উজ্জ্বল হাসির প্রতিশ্রুতি লয়ে ,
বৃষ্টিসন্ধ্যায় বিভ্রান্ত করে দেয়াল ঘড়ি।
বৃষ্টিস্নাত ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে থাকে
দাঁড়িয়ে থাকে ভেজা কাক
ডানা ঝাপটায় পাখি বেদনা ঝড়ে পড়ে
ঝরে পড়ে জল মুক্ত বিহঙ্গ যেন ইচ্ছে ঘুড়ি।
বৃষ্টির ভেজা প্রকৃতি সবুজ সতেজ
পেটের উপর উড়ে রঙিন প্রজাপতি
প্রিয়তমা কোথায় তোমার দীঘল কালো চুল
খুলে দাও তারে তবেই হবে মধুর খুনসুটি।
তুমি ইচ্ছে করে ভুল বিন্যাসে
সাজিয়ে দাবার ঘুঁটি
আসলে খেলবে প্রেমের খেলা তারই প্রস্তুতি।
আমি ও ইচ্ছে করেই দিই রাগিয়ে
এভাবেই তোমার আমার প্রেমের কাটিকুটি।
সুন্দরী হলেই হয় না বুদ্ধির ঢেঁকি
অপরূপ রূপে ও তাই তুমি বুদ্ধিমতি।
কোথায় তোমার সাদা পায়রা কুসুম কোমল ওম
সীমিত আকারে খুলে দাও ঐ হীরক উপত্যকা,
নোনা ঠু৺টের উচ্ছাসে উড়িয়ে দাও
সুতীব্র চুম্বন প্রজাপতি,
তুমি কুহেলিকা নও অশরীরী ন ও
রক্ত মাংসে গড়া আমার অপ্সরা ।
বর্ষা হয়ে নামো আমার এই বুভুক্ষু হৃদয়ে
এ আমার উদাত্ত আহ্বান,
আমরা দু'জন বৃষ্টি ভেজা ক্ষণ
আমরা দু'জন রাধাকৃষ্ণ প্রেমের বৃন্দাবন।
অভিমান ভেঙে বুকে উছলিয়া উঠে
প্রণয়েরই ঝড়
ঝড় ওঠে ধূলি উড়ে উড়ে যায় বক..
ধ্যান ভেঙ্গে জেগে ওঠে রংধনু সাতরং ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


