গোটা পৃথিবীটা যেন আজ মরণ উপত্যকা,
কখন যে কার মৃত্যু চলে আসে অবলা মনে সদা সেই আশঙ্কা।
মৃত্যু বিষয়টি আগে থেকেই এভাবে চলছিলো
মানুষ তবুও বেখবর ঠিক নির্বোধেরই মতো।
ভোগ বিলাসিতা বৈষম্য আর দূর্ণীতি যেন ছিল অভিলাষ,
উপেক্ষিত ছিল মানবতা চারিদিক গ্রাস করে ছিলো অত্যাচারীর নিত্য উপহাস ।
যুদ্ধ যুদ্ধ খেলায় মানব জীবন ভীষণ অসহায়
বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের আর্তনাদে
পাষাণীর হৃদয়ও কেঁপে ওঠে অপার নিষ্ঠুরতায়।
হঠাৎ করেই কোভিড নাইনটিনের হলো আগমন
ছন্নছাড়া পাগলা ঘোড়া সব তাই গৃহবন্দি এখন।
ধনী গরীব ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবাই মরে গোটা পৃথিবীটাই যেন আজ মৃত্যু পুরী,
করছে তাই প্রমাণ,
মানবে মানবে কোন ভেদাভেদ নাই,
মৃত্যুর প্রতিযোগিতায় সবাই এখন সমানে সমান।
এখনো সময় আছে
নিরাপত্তা বেষ্টনী করতে হবে
সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থেকে
বিশ্ব মানবতা বুকে লয়ে সতত প্রচেষ্টায়।
এখনো সময় আছে টিকে থাকার লড়াইয়ে
কোভিড নাইনটিনের বিরুদ্ধে জিততে হবে, সমবেত প্রচেষ্টায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


