ঝড় ওঠেছিলে গভীর রাতে
আবারো ঝড় ওঠেছে ভোরে
যেন ঠিক সূর্য ওঠার আগে।
এখনো ঘুম ভাঙেনি সবার
আকাশে ঘন কালো মেঘ থম থম করে,
আচমকা ঝড়ো হাওয়া শুরুটা এভাবে
তারপর ঝড়ো হাওয়া বৃষ্টি রিমঝিম শব্দে ..
উপকূলে বাঁধ ভেঙে বিলিন হয়ে গেছে,
চিংড়ির ঘের মাছের খাবার ফসলী জমি
নষ্ট হয়ে গেছে আম্পানের করাল গ্রাসে
এখনও নিম্নাঞ্চল প্লাবিত,
তলিয়ে আছে সমুদ্রের নোনা জলের জলোচ্ছ্বাসে,
এরি মাঝে আবারও সমুদ্র বন্দরে তিন নম্বর বিপদ সংকেত,
না জানি কত কষ্টে তারা আছে;
ডুবে থাকা রাস্তা ডুবে থাকা বাড়ি খুব অসহায়
আজিকে তাদের জীবন সরোবর দিত হয় পাড়ি
ঘুমিয়ে আছে যেন সবাই
শুধু আমি আছি জেগে অসহায় মানুষের মুখ
ভেসে আসে গভীর অনুভবে।
তুমি কি করছো কে জানে
হয়তো তুমিও ঘুমাওনি
হয়তো তোমার মনেও ঝড় ওঠেছে
এসব ভেবে ভেবে কতো কষ্টে আক্রান্ত উপকূলবাসী চারিদিকে আঁধার ঘনিয়ে আসে।
বাহিরে ঝড় রিমঝিম বৃষ্টি মুষলধারে
এক পশলা বৃষ্টি না হয় হোক
এবার তোমার প্রাণে মনে।
তুমিও কী ঘুমিয়ে আছো অপ্সরা
নাকি তুমিও ওঠেছো ঘুম ভেঙে ..
ডাকছে দেয়া মুহুর্মুহু ভাঙনের শব্দ বুঝি?
আকাশ গর্জে ওঠে, শনশন বায়ু তবুও যেন শুনশান নিরবতা চারিদিকে ।
এভাবেই কাক ডাকা ভোর
অভিমানী আকাশ ভেঙ্গে পড়ে
অপ্সরা আমাকে তোমার ভালবাসতেই হবে
থেকে থেকে বিজলীর চমকানি
তবু স্নিগ্ধ এক সকাল
এখনো ঘুম ভাঙেনি সবার...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


