তুমি এসেছো হায় এমন বাদল দিনে
তাই মেঘলা মেঘলা স্বপ্ন প্রশান্তি
যেন এনে দিলো এই প্রাণে।
তোমায় নিয়ে এক টেবিলে বসে
এক কাপ চা
মন্দ হতো না।
এমন মধুর ক্ষণে রিমঝিম বৃষ্টি যেন
প্রেম ঢেলে দেয় প্রাণে,
মন উচাটন ভীষণ রকম উদাসী এখন
তুমি কেন যে এমন ক্ষণে সঙ্গী হলে না
রজনী গন্ধা ফুলের সুবাস হয়ে
এই প্রাণের সুঘ্রাণ হলে না।
ঝড়ো হাওয়ায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর
তোমার কামনায় কোকিল ডাকে বুকের ভেতর
সোনার মেয়ে ক্ষণেক এসে আমার সঙ্গে তুমি ওগো প্রেম করো না।
হিমেল হাওয়া শীতল আমেজ এই বুকে কামনা
এমন ক্ষণে এই আমাকে
তুমি ওগো আদর করে জড়িয়ে ধরো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


