সোনার মেয়ে গো কোথাও যাবো না তো
তোমার প্রেম ছেড়ে।
এই হৃদয় জুড়ে তোমার আবাস
দিয়েছি গড়ে, কতোই না যতনে।
তোমার প্রাসাদ নিজহাতে গড়েছি যেন শ্বেতপাথরে।
সারাটি জীবন এই খানে মম তুমিই থাকো না।
এমন বাসা ভালোবাসা আর কোথাও পাবে না।
আজকের এই ভোরের মতই শ্বেতশুভ্র তা,
আমার প্রেমে কাশফুলের কোমল শুভ্রতা,
আর কোথাও এমন পাবে না।
সুন্দর নির্মল পরিচ্ছন্ন স্বচ্ছ কাচের মতন
মম হৃদয় এমনটি হায় আর কোথাও পাবে না।
তুমি তো জানো ভাঙামন সহসা জুড়া লাগে না
এই হৃদয়টা ভেঙো না, অযাচিত কোনো কারণে।
গতরাতে তোমারে ভালবেসে দিয়েছিনু সব
সোনার স্বপনে।
তুমি ও তোমার করে নিয়েছো
প্রেমের সবটুকু নির্যাস আমার যা আছে
সুতীব্র চুম্বনে ...
আমায় আর দূরে ঠেলো না গো
মানবো না আর কোন অযাচিত বারণে।
এই খানে যা আছে সব তোমার কারণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


