ঝরাপাতার কাব্য শুধু অজানা আশঙ্কায়
ক্রমাগত দুঃস্বপ্নেরা কেন যে ভীতি ছড়ায়।
কেন যেন মনে হয় কেউ বাঁচবে না আর
শুধু ই আমাদের ভুলে
মনে হয় শবের মিছিল হবে দারুন বিভীষিকাময়
এদেশের মানুষ করোনা সচেতন নয়।
মিথ্যে আবেগের বশবর্তী হয়ে
সামাজিক দূরত্ব না মেনে আত্নহননের পথে
নির্মম বাস্তবতায় । এমন হতো না হায়।
এ যেন শুধু মৃত্যু ডেকে আনা
নিজেকে অন্যকে দেশকে ধ্বংস করে দিয়ে
যেন নিদারুণ বিভীষিকার উপর দাঁড়িয়ে
মিথ্যে অহমিকায়।
তবুও বিজ্ঞাপন থামে না হায়
অফিসে গিয়ে সেলফি তুলে কাজ দেখিয়ে বেড়ায়, এখনো এদের বাস যেন রুপালি পর্দায়।
এরা মিথ্যে অভিনয় করে এরা মৃত্যু ডেকে আনে
এরা শুধুই প্রবঞ্চনা করে দেশের মানুষ ঠকায়
এরা জানে না রুপালি পর্দার জীবন অতীব ক্ষুদ্র
শেষ হয়ে যায় থাকে শুধু স্মৃতি বাস্তবতার ছাই।
তারা দেশের মানুষের মৃত্যু শঙ্কা বাড়িয়ে তোলে
নিজের পরিবারের ধ্বংস ডেকে আনে
সমাজে রোগ ছড়ায়
এদের কোন বিবেকবুদ্ধি নাই
এদের লোক দেখানো স্বভাব অজ্ঞতার নেশায়।
প্রিয়তমা তুমি ভেবে বসে আছো
আজিকে সারাদিন তোমায় খুঁজি নাই
তুমি হারা ক্ষণ যে আমার কাছে মরণসম লাগে
তুমি কি বুঝনা হায়, তাইতো তোমাকেই
এই নয়ন সম্মুখে সদা রাখিবারে চাই।
তুমি কি তবে দূর আকাশের তারা
অমাবস্যার রাতে তাই
রাতের আঁধারে আমি তারা খুঁজে বেড়াই
সোনার মেয়েগো,
তোমার প্রতি আমার প্রেম এতটুকু কমে নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


