হাতীর গর্ভে হাতির ছানা
সুন্দর এই পৃথিবী দেখা তার যে মানা
নিষ্ঠুর মানুষের মাঝে
হাতির শাবকের জন্মগ্রহণ
তাই আর হয়ে ওঠে না..
মানুষ নামের পশু গুলো
খাইয়ে দিল আনারস
ভেতরে আতশবাজি ভরে,
একে একে ফুটলো বোমা
মা হাতীটার উদরে।
রক্তাক্ত আহত অসহায় মা হাতী
অনাগত শাবকের মঙ্গল কামনায়
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে..
জলের মাঝেই নিয়েছিল ঠাঁই
তবুও গর্ভে থাকা শাবকটার
কষ্ট যদি কিছুটা কমে হায়।
বুকে তার বেদনার সমাহার অনেক অভিমান
গর্ভে তার আছে এক নিষ্পাপ অনাগত সন্তান
সে তো মানুষের কোন ক্ষতি করেনি
তবে কেন মানুষের এই অযাচিত শাস্তি বিধান।
সে যেন বেছে নিল তাই আপনার সলিল সমাধি
আর কারো দেয়া অন্ন সে আর গ্রহণ করেনি।
মা হাতীটা বুঝে গিয়েছিলো
সে বাঁচবে না আর বেশি ক্ষণ।
মা হাতীর ভেতরটা যে প্রচণ্ড অগ্নিদগ্ধ
হাতি শাবক যাচ্ছে মরে এই আশঙ্কায়
মা হাতী মাঝেই নিয়েছিল ঠাঁই
তিনদিন দাঁড়িয়ে থাকে সে
শীতল জলের মাঝে
তবু যদি গর্ভে থাকা হাতী শাবকের
যাতনার কিছুটা হয় উপশম ।
জগৎ জুড়িয়া এখনো অমানুষ জনপদ
তাদের থেকে বন্য পশুরাও নয় যে নিরাপদ।
সুতীব্র যন্ত্রণা বুকে গেছে মরে মা
শিশুটিও তার মরে গেছে তাই
পৃথিবীর আলো তার আর দেখা হয় না।
মানবতাও মরে গেছে তারও অনেক আগে।
সৃষ্টির মাঝে মানুষই এখন নিকৃষ্টতম জীব
আপন কর্মদোষে , ভেবে ভেবে প্রাণে কষ্ট লাগে।
তাইতো তারা করতে পারে এমন নির্মম কাজ
লোভী অমানুষেরা হয়ত ব্যস্ত এখন
মরা হাতীর দাঁত আর অস্থি নিয়ে
আশাহত হৃদয়ে তাই অনেক বেদনা করছে বিরাজ।
মানুষের মুখে যতই সাধু সন্ন্যাসী পূজা অর্চনা
ভেতরটা যেন কেবলই ভরা পাপের তাড়ণা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


