ঘন ঘন ডাকে দেয়া আকাশ কেঁপে ওঠে
হিমেল হাওয়া বহে মনে হয় গ্রীষ্ম চলে গেছে।
আসলে তা নয় এ যে বর্ষার আগমনি ধ্বনি
আকাশের অভিমান ভেঙে বৃষ্টি নেমে আসে।
এখনো তার বাকি আছে অনেকখানি ক্রোধ
এখনো তাই বহে লু হাওয়া আর প্রখর রোদ।
মাঝে মাঝে বৃষ্টি এসে শুধু জানিয়ে দিয়ে যায়
আষাঢ় শ্রাবণ কাব্য হবে ভয়ের কারণ নাই।
দুকূল উপচে উঠে জলে বহিবে সকল নদী
বৃষ্টির নূপুর টাপুর টুপুর ভিজে যাবে সবই।
বৃষ্টি ভেজা রক্ত গোলাপ লাগিবে ভীষণ ভালো
তুমি বর্ষা আমার অনেক প্রিয় উচ্ছল চঞ্চল ।
তোমার আগমনে মন ময়ূরী ওঠে যেন নেচে
গ্রীষ্মের দাবদাহ থেকে যাই যেন প্রাণে বেঁচে।
গগণে গরজে মেঘ আর বিজলীর ঝলকানি
রিমঝিম ঝিম বৃষ্টি যেন মোর প্রেমের কাব্যখানি।
ভেজা হাওয়া ভেজা আকাশ ভেজা সোঁদা মাটি
ভেজা দেহ ভেজা মন আমরা দু'জন মাখামাখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


