তুমি আসোনি তাই যেন আকাশ কেঁদে যায়
না পাওয়ার বেদনায়, দু'চোখ তাই হয় অশ্রুনদী।
কেন আসলে না ?
ওগো মোর প্রিয়তমা, তোমারে শুধাই যদি!
কিসের এতো ব্যস্ততা জীবন নিরবধী?
তোমার কি তবে এই আমাকে ভালোবাসিবার
এতটুকু ফুসরত নাই? তুমি তো আসো নাই!!
তুমি কি জানো না তবে?
তোমার বিহনে এই জীবন যেন বিভীষিকায়।
তুমি কি তবে চাও না প্রিয়তমা?
তোমায় ভালোবাসি শত বাঁধার পাহাড় ভেঙে,
ছুটে আসি তোমার কাছাকাছি ঐ বাহুডোরে।
তুমি কী নও চাঁদের উপমা এই জীবনে
তুমি ছাড়া যা অমাবস্যার নিকষ অন্ধকারে।
মিছেই তবে এই কবিতা লিখা লিখি?
আমি তবে কেমন মানুষ তোমার বিচারে?
অন্ধের হাতি দেখার মতন করেই তবে
দেখলে কি আমারে? বুঝলে কি আমারে?
সোনার মেয়ে গো, তুমি কি চেনো তোমারে?
কখনো কি ভেবে দেখেছো তুমি আমি
সোনায় সোহাগা যাচাই করা কষ্টিপাথরে?
প্রেমই যদি করো ঘৃণা
তবে তুমি ভালো বাসো কী?
আকাশ কুসুম সব কল্পনা না কি?
সারা পৃথিবী যদি আঁধার হয়ে যায়
আশা ভরসার দীপশিখা তবু কিন্তু জ্বলে,
সোনাপাখি প্রেম তারেই বলে!
তাই দূর করো অযাচিত সকল জড়তা,
আমার প্রেম যদি না করো গ্রহণ তোমার জীবন
যাবেই বিফলে।
সোনার বরণ কন্যা তুমি মেঘ বরণ কেশ
তুমি আমার প্রথম প্রেম তুমিই আমার শেষ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


