somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

তুমিই বোধহয় বেশি জানো!!!!

০৬ ই জুন, ২০২০ ভোর ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার চেয়ে তুমিই বোধহয় বেশি জানো ;
আমার লেখা কয়টি কবিতা
তোমায় নিয়ে কয়টি লেখা
কয়টি আবার গানের মতো
কয়টি তোমার মনের মতো
গভীর প্রেমে তোমার দেখা
তোমার আমার প্রেমের উপাখ্যান
চুল চেরা বিশ্লেষণে তোমার নখদর্পণে
তুমিই জানো অপ্রগলভ এই প্রেমের
ইতি রেখা কোথায় টানো।

আমি হলফ করে বলতে পারি
কোথায় তোমার ইচ্ছে ঘুড়ি
করছে শুধু উড়ুউড়ি , উদাসীর বায়
অদৃশ্য এক শক্তি যেন
তোমায় আবিষ্ট করে রাখে
গোপনে পড়ে তা যেন তোমার তৃপ্তি লাভ।

যে কয়টি হয়না প্রকাশ
তোমার জানার বাইরে থাকে,
জানি তোমার মনে প্রশ্ন জাগে
এই রকম কয়টি আছে , হয় না জানা শতভাগ।

কয়টি তোমার অধরাই থাকে
তুমি বোধহয় এও জানো অনেক লেখাই
যায় হারিয়ে অবহেলায় অযতনে।

আরও কতো ভাবনা, তুমি যদি আমার হতে
খুব সহজে হতো লেখা আরও ক___তো..
হতাম যদি পরিপুষ্ট তোমার থেকে পুষ্টি নিয়ে
প্রতিনিয়ত।

এমন রকম ভাবনা গুলো দুঃখ হয়ে
হয়তো তোমার বুকেই থাকে ।

আমার সব ভাবনা গুলো
যেন রঙিন প্রজাপতি!
ফুলে ফুলে ঘুড়ে বেড়ায়
হয়তো অনেক সুখেই আছে
যেমন করে দূরের তারা আকাশ বাতি।

যেন সুখের প্রদীপ জ্বেলে
নির্ঘুম দুই চোখের মাঝে
রাতের ঘুম নেয় যে কেড়ে !

কয়টি লেখা গুনগুনিয়ে
শুধু তোমার কন্ঠে বাজে
তুমিই জানো তুমিই জানো
তোমায় নিয়ে কয়টি হলো
আর কয়টি হতে পারে।

আমি শুধু এটুকু জানি
তোমার প্রেমে আমার কলম
যেন অসীম রকম শক্তিধর ,
এর থেকে নেই পরিত্রাণ তোমার
যেমন করে রাতের আঁধারের সূর্য থেকে;
রাতের আঁধার যায় ফুরিয়ে
উঠে যখন দিবাকর।


৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×