
আজকের চাঁদ মেঘে ঢাকা
যেন নব বধূর মুখ ঘোমটা টানা
দেখা হলো তারে যেন মেঘের ঘোমটা খুলে
রাতের আঁধারে গা ঢেকে মেঘ ভেসে চলে
পৃথিবীটা যেন অপেক্ষায়, চাঁদের পরশ মেখে
মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে আসে তার বুকে।
মেঘের আড়ালে যেন চাঁদ লুকোচুরি খেলে
যেমন করে প্রিয়তমা লুকিয়ে থাকে
এই চোখের আড়ালে ,
চাঁদের গায়ে কালোদাগ কলঙ্ক সে তো নয়
এই হৃদয়ে আছে গো মোর প্রগাঢ় বিশ্বাস
চাঁদের গা জোছনা মাখা
হোক না যতই মেঘে ঢাকা
মেঘ নয় যেন অভিমান
অভিমান ভেসে যায় দূর আকাশের বনে
এসো গো মোর প্রিয়তমা মেঘের ঘোমটা খুলে
এসো গো মোর নিরুপমা মান অভিমান ভুলে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


